কোরবানির ঈদ বাঙালী মুসলমানদের জীবনে স্বতন্ত্র তাৎপর্য বহন করে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে নানাসময় হিন্দু জমিদারদের আধিপত্য ছিল। এর দৃষ্টান্ত হিসেবে মুসলিম শাসনের সূচনাকাল ও ব্রিটিশ আমলকে বিশেষভাবে উল্লেখ করা যায়। হিন্দু জমিদারদের শাসনামলে কোরবানি করা খুব সহজ বিষয় ছিল না। কোরবানির সাথে তাই রাজনৈতিক মুক্তির সংগ্রাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল...