আধুনিক প্রচারমাধ্যমের সকল শাখায় পাণ্ডিত্য অর্জন করা আবশ্যক

সালাহউদ্দীন জাহাঙ্গীর ঃ

দ্বীন প্রচারের জন্য প্রত্যেকটা মিডিয়া ব্যবহার করা এবং সেগুলো শিক্ষা করা প্রত্যেক মুসলিমের অন্যতম ওয়াজিব দায়িত্ব। এ কারণে লেখালেখি, সাংবাদিকতা, ভিডিওগ্রাফি, অ্যানিমেশন, গ্রাফিক্স টেকনোলজি শিক্ষা প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সে হিসেবে, আধুনিক প্রচারমাধ্যমের সকল শাখায় পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন করা কওমি মাদরাসার ছাত্রদের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হওয়া উচিত।

আমাদের রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও।’ (সহিহ বুখারি, হাদিস নং ৩৪৬১)

সুতরাং দ্বীনের কথা যেভাবে বা যে প্রক্রিয়ার মাধ্যমে অধিক পরিমাণে প্রচার করা সম্ভব, সেই প্রযুক্তিজ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য কর্তব্য। বিশেষত যারা দ্বীন রক্ষা এবং প্রচারের কাজে সর্বোতভাবে জড়িত, তাদের জন্য এই আধুনিক প্রচারমাধ্যমের সকল শাখায় পাণ্ডিত্য অর্জন করা আবশ্যক হিসেবেই বিবেচ্য হওয়া উচিত।

আগের সংবাদশেখ সা’দীর সেই বিখ্যাত উপদেশ
পরবর্তি সংবাদগাজা থেকে ইসরাইলে হামলা, ভীতির সৃষ্টি