‘আন্দোলনের প্রয়োজন নেই, এমপিওভুক্তি হবেই’

ফাতেহ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি (মান্থলি পেমেন্ট অর্ডার) হবেই। এ নিয়ে আন্দোলন করার প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে কাজ চলছে।’

সোমবার সচিবালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্পে এফবিসিসিআইয়ের দেয়া দু’টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত বছর আন্দোলনের পর প্রধানমন্ত্রীর আশ্বাসেই কর্মসূচি স্থগিত করা হয়।

তবে বেসরকারি শিক্ষকদের অভিযোগ, তখন এমপিওভুক্তির আশ্বাস দেয়া হলেও প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এমপিওভুক্তির প্রতিফলন নেই। সেজন্য তারা গতকাল রোববার প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেন। যদিও পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আগেও বলেছি, এমপিওভুক্তি হবে। বাজেটে এ ব্যাপারে বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে, সেখান থেকেও এটা করা যেতে পারে। কাজেই আমি মনে করি আন্দোলনের দরকার নেই। এমপিওভুক্তি হবেই।’

আগের সংবাদThen enhance your list of questions concerning the task, questions regarding company with whom you’re interviewing.
পরবর্তি সংবাদ‘খালেদা রাজি থাকলে কাল হাসপাতালে নেয়া হবে’