
মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ.এর অন্যতম খলিফা, ফেনী লালপুল সুলতানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলোকিত মানুষ গড়ার কারিগর ,প্রখ্যাত বুজুর্গ মুফতি সাঈদ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

হেফাজত মহাসচিব বলেন, মুফতি সাঈদ আহমদ রহ. ছিলেন দেশের একজন খ্যাতনামা বুজর্গ ব্যক্তি, মুহাদ্দিস ও ফকিহ। একজন আদর্শ শিক্ষক।
তিনি ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠনে সারা জীবন মেহনত করেছেন। কুরআনের শিক্ষা বিস্তারে এবং দীনের খেদমত সারা জীবন ত্যাগ ও কুরবানি দিয়েছেন।
আল্লামা বাবুনগরী মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জনান এবং দোয়া করেন আল্লাহ যেন তাদের সবরে জামিল দান করেন।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এর শোক প্রকাশ
বষীয়ান আলেমেদ্বীন,প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ফেনী লালপুল সুলতানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আলোকিত মানুষ গড়ার কারিগর ,প্রখ্যাত বুজুর্গ , হযরত শাহ সুলতান আহমদ নানুপুরী রহ.এর অন্যতম খলিফা, সাহসী ও হক্কানিয়তের পতাকাবাহী , মুফতি সাঈদ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। 
শোক বার্তায় মুফতী ফয়জুল্লাহ বলেন, মুফতী সাঈদ আহমাদ রহ. অনেকে গুণেই গুণান্বিত ছিলেন। সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছিল তাঁর জীবনের আলোকিত দিক। তাঁর প্রতিটি কাজে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছিল চোখে পড়ার মতো। তিনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ফেনী জেলা সভাপতি হিসেবে মুজাহিদে মিল্লাত মুফতী আমিনী রহ. এর প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভুমিকা রেখেছেন। তিনি মুফতী আমিনী রহ. ঘনিস্ট ছিলেন, ছিলেন সাহসী । আমি যতবার তাঁকে দেখেছি, অভিভূত হয়েছি। তাঁর আন্তরিকতাপূর্ণ দু’আ লাভ করেছি। তিনি হক কথা নির্দ্বিধায় বলতেন। তিনি মানুষকে শরিয়তের সঠিক দিক নির্দেশনা দিতেন। পাশাপাশি হাজার হাজার পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন।
আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস এই আলেমের ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
দেশবরেন্য বিখ্যাত এই আলেম এর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।
উল্লেখ্য, মুফতি সাঈদ আহমাদ আজ সকালে ৯টা ৪০ মিনিটে নিজের প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লালপোল মাদরাসায় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
