ইসরাইলে গেছেন বাহরাইন ও আরব আমিরাতের সাইকেল প্রতিযোগীরা

তামীম রায়হানঃ ফিলিস্তিনি ভূমিতে নিজেদের দখলদারির প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ইসরাইলজুড়ে নানা আয়োজন পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আয়োজিত সাইকেল প্রতিযোগিতায় অংশ নিতে ইসরাইলে গেছেন বাহরাইন ও আরব আমিরাতের সাইকেল প্রতিযোগীরা। ইসরাইলে ভ্রমণকালে বেশ হাসিখুশি সময় পার করছেন বাহরাইন ও আরব আমিরাতের এই প্রতিযোগীরা। ইসরাইলি সেনাবাহিনী এই দুই ধনাঢ্য আরব দেশের অংশগ্রহণে দিলখোশ বার্তা প্রকাশ করেছে।
আমাদের এই লেখালেখি কিংবা নিন্দায় আরব আমিরাত বা বাহরাইনের চরিত্র বদলাবে না সত্য, কিন্তু তাদের অধঃপতনের এইসব মুহূর্তের সাক্ষী হয়ে থাকছি আমরা।

আগের সংবাদজামিন পেলেন খালেদা জিয়া
পরবর্তি সংবাদহেফাজতের আন্দোলন,হাজারো ভাইয়ের ত্যাগ ও শহীদের রক্ত নিয়ে উপহাস করবেন না