
ব্রাক্ষণবাড়ীয়ায় ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ সদস্য সংগ্রহ ও নবায়নে কাটাচ্ছে ব্যস্ততম সময়। নতুন সদস্য সংগ্রহে ও পুরনোদের সদস্যপদ নবায়নে যাহারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা জানিয়েছেন বি বাড়িয়া ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতী এনামুল হাসান।
যাহারা ইসলামী ঐক্যজোটের নতুন সদস্যপদ লাভ করেছেন এবং নবায়ন করেছেন তাদেরকে তিনি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের একঝাক তরুণ আলেম উলামাগণ ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলার অন্যতম নেতা মাওলানা মোঃ ইউসুফ এর হাতে ইসলামী ঐক্যজোটের সদস্য ফরম পূরণ করে ইসলামী ঐক্যজোটের প্রাথমিক সদস্যপদ লাভ করেন।
যোগদানকারী তরুণ আলেমগণ হলেন যথাক্রমে মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবু রায়হান, মাওলানা জাবেদ হোসেন, মাওলানা বেলাল হোসেন,মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন,মাওলানা আলমগির হোসেন,মাওলানা আবুবকর ও মাওলানা মোতাহার হোসেন প্রমুখ।
