
চট্টলার কৃতিসন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী, শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ আজ বাদ ফজর ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি কিছুদিন যাবত শারিরীক অসুস্থতার কারনে লাইফসাপোর্টে ছিলেন৷
আজ বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের সাহেবজাদা কারী আহমদ বিন ইউসুফ জানান, মরহুমের গ্রামের বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার ইন্তেকালে বাংলাদেশ হারাল এক শ্রেষ্ঠ সন্তান, তিনি বাংলাদেশের ইলমে কেরাতের এক উজ্জল নক্ষত্র। যার কাছে তালিম নিয়ে অসংখ্য আন্তর্জাতিক কারী তৈরি হয়েছে৷
হেফাজতে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
বিখ্যাত কারী সাহেবের জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ! আপনি আপনার এই বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।
