
ফাতেহ ডেস্ক: গাজীপুরে মাদ্রাসা শিক্ষকের স্ত্রী ও এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে পূর্ব চান্দনায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হুফ্ফাজুল কুরআন মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ইব্রাহিম খলিলের স্ত্রী মাহমুদা আক্তার স্মৃতি এবং ওই মাদ্রাসার সাত বছর বয়সী শিক্ষার্থী মামুন। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
এ ঘটনায় মাদ্রাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানান, তার আগের স্ত্রী হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ জানায়, ভোরে মাদ্রাসার সব ছাত্রদের নিয়ে পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে যান ইব্রাহিম খলিল। ঘরে ফিরে স্ত্রী ও শিক্ষার্থী মামুনের মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
