গাজীপুর সিটি নির্বাচনী প্রচারনায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী ঐক্যজোট মনোনীত মেয়রপ্রার্থী মাওলানা ফজলুর রহমান সাহেবের পক্ষে আজ প্রচারনায় মাঠে নেমেছেন ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দগন।

আজ সকাল ১০ টা থেকে নিয়ে বিকেল ৪ টা পর্যন্ত ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গাজীপুরের ওলামায়ে কেরামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে গাজীপুরের সালনা.চৌরাস্তা.পোড়াবাড়ী. মাষ্টারবাড়ী.রাজেন্দ্রপুর সহ নগরীর বিভিন্ন পয়েন্টে প্রচারনা করেন।

প্রচারনায় অংশগ্রহন করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতের ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ.ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী,যুগ্ন মহাসচিব মাওলানা আবুল কাসেম,
যুগ্ন মহাসচিব মাওলানা শেখ লুকমান হোসাইন.সহকারী মহাসচিব মুফতী জুনায়েদ গুলজার,সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হুসাইন, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মীর হেদায়াতুল্লাহ গাজী,গাজীপুর জেলা সেক্রেটারী মাওলানা ফয়জুল্লাহ,ইসলামী ছাত্র খেলাফতের বায়তুল মাল সম্পাদক মাওঃ আল আমীন.সহ প্রচার সম্পাদক মোঃ ইরফান পাঠান সহ গাজীপুর জেলা নেতৃবৃন্দ।

আগের সংবাদকোটা আন্দোলনকারী নেতাদের সাথে নানকের বৈঠক
পরবর্তি সংবাদগাজীপুরের মেয়র পদপ্রার্থী ফজলুর রহমানের সামনা সামনি