
ফাতেহ ডেস্ক: বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রয়োগের পরিকল্পনা করছে সার্চ জায়ান্ট গুগল। বিষয়টি নিয়ে বর্তমানে গবেষণা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত স্মার্টফোন ও ট্যাবলেটে তুলনামূলক কম সময়ে যে কোন বিজ্ঞাপন যেনো আপলোড হয় সেটিই থাকছে এই নতুন পরিকল্পনায়।
পরিকল্পনাটি বাস্তবায়ন হলে স্মার্টফোন ও ট্যাবে দ্রুত বিজ্ঞাপন আপলোড হবে। এতে করে ডিভাইসের চার্জ অনেকটাই সাশ্রয় হবে। এ প্রসঙ্গে এক ব্লগপোস্টে গুগল জানায়, পরিকল্পনাটি আমাদের কাছে পরীক্ষাধীন রয়েছে। এটি সফল হলে বিজ্ঞাপনের কারণে মোবাইলের প্রসেসরের ওপর যে চাপ পড়ে সেটি আর থাকবে না। পাশাপাশি ব্যাটারির আয়ুও অনেক বাড়বে।
গুগলের নতুন এই প্রকল্পটির প্রধান মাল্টে উবল এ বিষয়ে বলেন, ‘আমরা বর্তমানে প্রযুক্তি নিয়ে কাজ করছি। আশা করছি এই প্রযুক্তি কোথায় অ্যানিমেশনের প্রয়োজনীয়তা রয়েছে তা চিহ্নিত করতে এবং সিপিইউ ও ব্যাটারির ওপর চাপ কমাতে সক্ষম হবে। এছাড়াও বিজ্ঞাপনের কারণে ডিভাইসগুলোতে এখন যে নেতিবাচক প্রভাব পড়ছে সেটি আর পড়বে না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুগলের এই পদ্ধতিটি কার্যকর হলে ব্যবহারকারীদের কাছে অ্যাড ব্লকারের চাহিদা বাড়াতে পারে। কারণ এই পদ্ধতিতে যে কোন আর্টিকেলে গুগল বেশি মাত্রায় বিজ্ঞাপন দেখানোর সুবিধা নিবে।
