‘ছেলেকে ইয়াবাসহ আটকের পেছনে ষড়যন্ত্র’

ফাতেহ ডেস্ক: ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা দাবি করেছেন, তার ছেলে মাদক ব্যবসায় যুক্ত নন, তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে। দুপুরে ঢাকা উত্তরের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

জামাল মোস্তফা বলেন, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিছু কুচক্রী।

এজন্য তার ছেলেকে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বুধবার রাতে উত্তর ঢাকার প্যানেল মেয়র জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেল ও এক নারীকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।

আগের সংবাদশিক্ষাকে সার্টিফিকেট সর্বস্ব না করার আহ্বান রাষ্ট্রপতির
পরবর্তি সংবাদনির্বাচনের জন্য সাত দফা দাবি ঘোষনা করবে বিএনপি