
সৌদি ও ইসরাইলি বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জর্ডানে ইরান ও ইসরাইলের মধ্যে গোপন বৈঠক হবার সংবাদ জানিয়েছে। অবশ্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি অস্বীকার করেছে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, এই গোপন বৈঠকে দক্ষিণ সিরিয়া নিয়ে আলোচনা হয়। জর্ডান এই বৈঠকের মধ্যস্থতা করে।
এই বৈঠকে বিশেষভাবে দারআ ও কুনাইতারা জেলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়, যেখানে আসাদ ও তার মিত্র বাহিনী অচিরেই অভিযান পরিচালনা করবে।
সৌদি সংবাদ মাধ্যম ইলাফের মতে এই বৈঠকে ইরান এই দুই জেলা থেকে মিলিশিয়া সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে। একইভাবে জর্ডানকেও এই অভিযানে নিরপেক্ষ থাকতে হবে, কেউ তার ভূমি থেকে অনুপ্রবেশ করতে পারবেনা, ইরান এই দাবী জানিয়েছে।
গোপন বৈঠকের সত্যতা নিয়ে সন্দেহ থেকে গেলেও গত কয়েক দিনে ইরানি মিলিশিয়াদের দারআ অঞ্চল ত্যাগ করতে দেখা গেছে, যার ভিত্তিতে পর্যবেক্ষকরা দক্ষিণ সিরিয়ায় ইরান ও ইসরাইলের মধ্যে গোপন বোঝাপড়ার সন্দেহ শক্তিশালী হয় বলে দাবী করেছেন।
প্রসঙ্গত গত সপ্তাহে সংবাদ সংস্থা আনাদুলু জানায় যে, খুব শীঘ্রই আসাদ বাহিনী দক্ষিণ সিরিয়ায় অভিযান পরিচালনা করতে যাচ্ছে।
আল জাজিরা
