জুন মাসেই প্রাথমিকে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগামী জুনেই এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জানা গেছে, চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। নতুন করে আরও ১২ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করা হবে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জুনের শেষের দিকে প্রকাশ করা হবে। সম্প্রতি ডিপিই এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা যায়, সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৪ হাজার ৮২০টি। এর মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। এছাড়া সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২০ হাজারেরও বেশি। এসব শূন্য পদ পূরণে রাজস্ব খাতে নতুন করে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। ২০১৪ সালের স্থগিত নিয়োগের লিখিত পরীক্ষা ১ মে মাসে শেষ করা হবে। এরপর জুন মাসে নতুন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আগের সংবাদজর্ডানে সরকারের পতন দাবিতে বিশাল বিক্ষোভ
পরবর্তি সংবাদ‘দুই মুসলিম রাষ্ট্র তুরস্কের অর্থনীতি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে’