
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।
রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে গিয়ে হামের টিকা বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আইনজীবী জানান।
হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য:
- গত ২৪ ঘণ্টার চিত্র: হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১,১০১ জন।
- মোট প্রাণহানি: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সরাসরি হামে ৯৯ জন এবং উপসর্গে ৮০৯ জন মারা গেছেন।
