দেশবাসীকে হাসানাত আমিনীর ঈদ শুভেচ্ছা

ফাতেহ ডেস্ক: দেশবাসী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী। শুক্রবার এক বিবৃতিতে তিনি ঈদ শুভেচ্ছা জানান। বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
বিবৃতিতে মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, ঈদ শান্তি,সহমর্মিতা,আন্তরিকতা ও ভালবাসার অনুপম শিক্ষা দেয়। ঈদের দিন মুসলমানগণ সকল বৈরিতা ভুলে এক কাতারে শামিল হয়ে পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরীব সকলের জন্য ঈদ আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। এই আনন্দ ব্যক্তি,পারিবারিক, সামাজিক জীবনে ছড়িয়ে পড়–ক। অতীতের সকল গ্লানি দূর হয়ে বিশ্বের সকল মুসলমানের জীবন হয়ে উঠুক সুখ,শান্তি ও সমৃদ্ধিময়। ঈদুল ফিতরে আল্লাহ তায়ালার নিকট এই দুআ করি।

আগের সংবাদদরিদ্রদের মাঝে হেদায়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
পরবর্তি সংবাদঈদুল ফিতরের নামাজ পড়ার বিধান ও নিয়ম