নকলমুক্ত বেফাকের পরীক্ষা, মহাসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকের সন্তোষ প্রকাশ

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)- এর কেন্দ্রীয় পরীক্ষা চলাকালে গতকাল বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবূইউসুফ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশব্যাপী কেফাকের পরীক্ষা কেন্দ্রসমূহে নকলমুক্ত ও খুবই সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য গত ১৫ এপ্রিল রবিবার থেকে অনুষ্ঠিত দেশের ১০০৮টি কেন্দ্রে সর্বমোট ১,১৯,৫৪১ জন পরীক্ষার্থী বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।

আগের সংবাদইত্তেফাক ও বাংলা ট্রিবিউনের দুঃখ প্রকাশ
পরবর্তি সংবাদএকঝাক তরুণ আলেম উলামার ইসলামী ঐক্যজোটে যোগদান