নতুন সেনাপ্রধান হচ্ছেন এস এম শফিউদ্দিন আহমেদ

ফাতেহ ডেস্ক :

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ -২৪৯৬ লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, কোয়ার্টার মাস্টার জেনারেল-কে আগামী ২৪ জুন অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনী-সমূহের প্রধানদের (নিয়োগ, ভাতা, এবং অন্যান্য সুবিধা) আইন ২০১৮ অনুসারে ইউক্ত তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

আগের সংবাদগত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু
পরবর্তি সংবাদপর্যটক ইবনে জুবাইরের বয়ানে ইস্কান্দারিয়ার ঐতিহ্য