বিডিএস’ : যে বহুজাতিক কোম্পানিগুলো ইজরাইলের সমর্থক

রাকিবুল হাসান:

স্টার্টআপ নেশন হিসেবে পরিচিত ইজরাইল। দেশটি বহুজাতিক কোম্পানিগুলোকে প্রযুক্তির উন্নত সব আয়োজন সরবরাহ করে। টেকনোলজির ময়দানে তাদের উদ্ভাবনী শক্তি গবেষণা, উন্নয়ন, ডিজাইন এবং উৎপাদন তাদেরকে শীর্ষস্থানীয় করে তুলেছে। ইজরাইলে বর্তমানে সক্রিয় ৩৬২ এর অধিক বহুজাতিক কোম্পানি। এদের অধিকাংশই টেকনোলজি বেজড। পৃথিবীর হাই টেক জায়ান্টরা ইজরাইলের রিসার্চ এণ্ড ডেভেলপমেন্ট সেন্টার পরিচালনা করে, ইজরাইলের হাই টেক কোম্পানিগুলো ক্রয় করে নিজেদের মালিকানায় নিয়ে আসে। ইজরাইল অ্যাডভান্সড টেকনোলজি ইন্ডাস্ট্রিজ (আইএটিআই), জিকেএইচ ল এবং আইভিসি রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘এই বহুজাতিক কোম্পানিগুলোই ইজরাইলের রাজস্বের মেরুদণ্ড।’

ইজরাইলি সরকার ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে অনেক সহায়ক এবং ফ্রেন্ডলি। বিদেশি কোম্পানিগুলোকে নিজের দেশে টানার জন্য তাদেরকে নিয়মিত অনুদান দেয় ইজরাইলি সরকার। ২০১৮ সালে তিনটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা—জি-ই হেলথ কেয়ার, মেডট্রনিক এবং চেঞ্জ হেলথ কেয়ারকে ইজরাইল ১২০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছিলো। বহুজাতিক কোম্পানিগুলোই যেহেতু তাদের অর্থনীতির বিরাট একটা অংশ, তাই তাদেরকে বশে রাখার মতো ছাড়ও দেয় সরকার। পাশাপাশি এর সাথে ইহুদিবাদী লবির যোগাযোগও স্পষ্ট।

২০১০ সালের পর ইজরাইলে বহুজাতিক কোম্পানির সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে ৫০শতাংশের বেশি বেড়েছে। বেড়ে ২২০ থেকে সংখ্যা এসে দাড়িয়েছে ৩৫৪টিতে। তবে গত কয়েক বছরে এই বাড়তির সংখ্যা কমতির দিকে ছিলো। ২০১৩ সালের পর ৪৭টি বাহুজাতিক কোম্পানি ইজরাইলে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তবে এই বছরের সেপ্টেম্বরে বাহরাইন এবং আরব আমিরাতের সঙ্গে চুক্তির ফলে নতুন করে সে সংখ্যা বাড়বে বলে আশা করছে ইজরালি কর্মকর্তারা।

ইজরাইলের সঙ্গে থাকা বহুজাতিক কোম্পানিগুলো

আমেরিকান প্রযুক্তি সংস্থা ‘ইনটেল কর্প কর্পোরেশন’ হল ইজরাইলের বৃহত্তম বহুজাতিক নিয়োগকর্তা। সংস্থাটি সারদেশে পাঁচটি কেন্দ্রে প্রায় ১১ হাজার কর্মী নিয়ে কাজ করছে।। শীর্ষস্থানীয় নিয়োগকারীদের মধ্যে রয়েছে এইচপি (৩ হাজার কর্মচারী), আইবিএম (২ হাজার কর্মচারী), সিসকো (১ হাজার ছয়শ কর্মচারী), ডেল (১ হাজার পাঁচশ কর্মচারী)। এছাড়াও কম্পিউটার টেকনোলজিতে বিনিয়োগকারী রয়েছে। যেমন—ইএমসি, সি গেট ইত্যাদি।

টেলিকমিউনিকেশন সেক্টরে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে—ফাইনল্যান্ডের নোকিয়া, আমেরিকার এটি এন্ড টি, মটোরোলা, পলিকম, কানাডার ব্ল্যাকব্যারি, চায়নার হুয়াওয়ে, সিঙ্গাপুরের সিং টেল, ভারতের টেক মাহিন্দ্র ইত্যাদি।

সফটওয়্যার সেক্টরে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে—আমেরিকার মাইক্রোসফট, অটোডেক্স, ওরাকল, বিএমসি, ইনটুইট, ফ্রান্সের ডেজাল্ট সিস্টেম, জিমাল্টু, মেকফি, যুক্তরাজ্যের মাইক্রো ফোকাস ইন্টারন্যাশনাল, জার্মানির সাপ, সফটওয়্যার এজি ইত্যাদি।

ইনফরমেশন টেকনোলজি সেক্টরে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে— আমেরিকার জেরোক্স, ভারতের ইনফোসিস, টাটা গ্রুপ, চায়নার লিজেন্ড, কৌং চি ইত্যাদি। ইন্টারনেট সেক্টরে রয়েছে—চায়নার আলিবাবা, আমেরিকার এমাজন, এওএল, এমোবি, ড্রপবক্স, ই-বাই, ফেসবুক, গুগল, পেপল, ইয়াহু ইত্যাদি। কনজুমার ইলেকট্রনিক্স সেক্টরে রয়েছে—আমেরিকার অ্যাপল, চায়নার লেনোভো, শাওমি, সাউথ কৌরিয়ার এলজি, স্যামসাং ইত্যাদি।

মেডিক্যাল টেকনোলজি সেক্টরে রয়েছে—আমেরিকার জেনারেল ইলেকট্রনিকস, জনসন অ্যান্ড জনসন, নেদারল্যান্ডের ফিলিপস ইত্যাদি।এগ্রিকালচার টেকনোলজি সেক্টরে রয়েছে—ভারতের জাইন ইরিগেশন সিস্টেম, আমেরিকার জন দিরি, মনসান্তো ইত্যাদি। ফার্মাসিউটিক্যালস সেক্টরে রয়েছে—আমেরিকার টেভা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিস, ভারতের সান ফার্মাসিউটিক্যাল, জার্মানির মির্ক গ্রুপ ইত্যাদি। ফুড প্রসেসিং সেক্টরে রয়েছে— সুইজারল্যান্ডের নেসলে, আমেরিকার পেপসিকো ইত্যাদি। এছাড়া আরও বিভিন্ন সেক্টরে বিনিয়োগকারী রয়েছে।

ইজরাইলে পরিচালিত বেশিরভাগ বহুজাতিক কেম্পানিগুলো উত্তর আমেরিকার। তাদের হিসাব শতাংশে ৪১%। এরপর ইউরোপ ৩৯.৫%, ল্যাটিন আমেরিকা ১০.২%, এশিয়া এবং ইউক্রেন ৬.২% এবং অন্যান্য অঞ্চল থেকে ০.১%। ইজরাইল সম্প্রতি চীন, জাপান এবং ভারত থেকে বিনিয়োগও পেয়েছে।

ইজরাইলে সক্রিয় বহুজাতিক কোম্পানিগুলোর প্রায় অর্ধেক (৪৪%) কেন্দ্রীয় ইজরাইলে অবস্থিত। বিশেষত তেল আবিব, হার্জলিয়া এবং দক্ষিণের কিরিয়াত গেইট এরমধ্যে অন্যতম।

বহুজাতিক কোম্পানি দিয়ে যেভাবে লাভবান হচ্ছে ইজরাইল

ইজরাইল বহুজাতিক কোম্পানিগুলোকে স্বাগত জানায়। তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য অনুদান দেয়। দেশটি বহুজাতিক কোম্পানিগুলোকে এত মর্যাদা দেবার কয়েকটি কারণ হতে পারে।

১. রাষ্ট্র যেহেতু অবৈধ, তাই উন্নত দেশগুলোর বিনিয়োগ ইজরাইলের বৈশ্বিক একটা মান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২. বহুজাতিক কোম্পানিগুলোতে কর্মচারীর সংখ্যা বছরে ১৪% করে বৃদ্ধি পাচ্ছে। এটা ইজরাইলি সংস্থায় কর্মরত কর্মচারীদের তুলনায় ৫% বেশি।
৩. বহুজাতিক কোম্পানিতে যারা কাজ করে, তারা ইজরাইলি সংস্থায় কর্মরতদের চেয়ে ৮.৪% বেতন বেশি পান। এদের মধ্যে যাদের আগে বহুজাতিক কোম্পানিতে চাকরীর অভিজ্ঞতা আছে, তারা ৯.৭% বেতন বেশি পান।
৪. ইজরাইলের ‘জেনারেল মোটরস অ্যাডভান্সড ট্যাকনিক্যাল সেন্টারে’র কান্ট্রি ম্যানেজার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর গিল গোলান বলেছিলেন, ‘আমরা প্রযুক্তি উদ্ভাবনে পাকা। কিন্তু আন্তর্জাতিক বাজার প্রবণতা সম্পর্কে কম পাকা। এই বহুজাতিক কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজার প্রবণতা আমাদেরকে জানায় এবং আন্তর্জাতিক বাজার আমাদের কাছে নিয়ে আসে।’
৫. বহুজাতিক কোম্পানিগুলোতে কাজ করে দেশের নাগরিকরা প্রচুর অভিজ্ঞতা অর্জন করে এবং ভবিষ্যতে উদ্যোক্তা হবার দীক্ষা নেয়। এছাড়াও বিদেশি নাগরিকদের ইজরাইলে আসতে লোভাতুর করে।

যে বহুজাতিক কোম্পানিগুলো ইজরাইলের সঙ্গে ব্যবসায়িক বিনিয়োগে অংশ নিচ্ছে, তারা মূলত ইজরাইলের সমর্থক। ইজরাইলের অর্থনীতিকেই চাঙ্গা করছে। অতি সম্প্রতি বাহরাইন এবং আমিরাত ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাকিকরণের চুক্তি সই করেছে। এই চুক্তির প্রধান লক্ষ্যই ব্যবসায়িক লেনদেন শুরু করা এবং ইজরাইলের নৈতিক বৈধতা অর্জন করা। ইজরাইলকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে তাই ২০০৫ সালে ফিলিস্তিনে প্রতিষ্ঠিত হয়েছিলো ‘বিডিএস মুভমেন্ট’। এর প্রধান দাবি ছিলো—ইজরাইলের সঙ্গে যে কোম্পানিগুলো কাজ করছে, তাদের পণ্য বয়কট করা। আজ বিডিএস মুভমেন্ট আছে, কিন্তু পণ্য বয়কটের সেই চেতনা এবং তাড়না দুর্বল হয়ে পড়েছে। এই মুভমেন্ট গঠনের শুরুর দিকে ইজরাইলি পণ্য বয়কটের যে সাড়া পড়েছিলো, আওয়াজ উঠেছিলো, আজ সব স্তিমিত হয়ে গেছে। এখন তো ইজরাইলের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতেই যাচ্ছে খোদ আরব দেশগুলো!

আগের সংবাদইজরাইলকে স্বীকৃতি নয়: সরকারকে অনড় থাকার আহ্বান ইসলামি দলগুলোর
পরবর্তি সংবাদনর্মালাইজেশন: আরব রাষ্ট্রগুলো কেন ইজরাইলের সাথে পরকীয়ায় আগ্রহী