
ফাতেহ২৪ ডটকমঃ
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড)-এর কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নতুন করে জনবল নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হচ্ছে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর তা’লীম তারবিয়াত বিভাগে নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক লােক নিয়ােগ দেওয়া হবে।
পরিদর্শক : ১৫ জন।
সহকারী প্রশিক্ষক দরসিয়াত : ১ জন।
সহকারী প্রশিক্ষক বেফাক হুফফাজুল কুরআন :১ জন।
সহকারী প্রশিক্ষক নুরানী :১ জন।
আগামী ৯/০৬/১৮ ইংরেজী তারিখের মধ্যে মহাপরিচালক বরাবর দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
বিস্তারিত জানার জন্য যােগাযােগ, অফিস : কাজলা (ভাঙ্গা প্রেস) ডাক: দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।
মোবাইল: ০১৭২৫-৮৩৭১১৫, ০১৭৭৪-১৪৮৪৫৯।
