
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ শনিবার সকালে রাজধানীর সবুজবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাদকবিরোধী সমাবেশে জোর দিয়ে বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০১৮ সালকে ঘিরে যদি কেউ কোনো রকম অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করে, তবে তাদেরকে কঠোর হাতে দমন করব ইনশা আল্লাহ।
আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা রাষ্ট্রের, রাষ্ট্রের পক্ষে সরকারের পাশে থাকা আমাদের দায়িত্ব, আমরা তাই আছি ও থাকবো। ।
মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এমনকি কোনো মাদক ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
