
গাজী আশরাফ আজহার বি বাড়ীয়া থেকেঃ
রমজান মাসের পবিত্রতা রক্ষা, সকল প্রকার অশ্লীললতা,বেহায়াপনা, অপরাধমূলক কর্মকাণ্ড ও দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধের দাবীতে বি,বাড়ীয়া শহরস্থ মেড্ডার আলেম ওলামা ও ছাত্র জনতার উপস্থিতিতে আজ বিকাল ৫:৩০ মিনিটে এক বিশাল র্যালী বের করা হয়।
মেড্ডা উলামা ত্বলাবা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত জামিয়া ইউনুছিয়ার মুহাদ্দীস মাওলানা আবুবকর সিদ্দীক এবং জামিয়া দারুল আরকামের মুহাদ্দীস ও অত্র সংগঠনের সাধারণ সম্পাদক- মুফতি মাজহারুল হক কাসেমীর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে সংগঠনের অনেক নেতা-কর্মী, আলেম উলামা এবং এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীগণ অংশগ্রহণ করেন ৷
