মুফতী ফয়জুল্লাহ-এর পিতার ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

ফাতেহ ডেস্ক: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ-এর পিতা হাজী মুহাম্মদ আনোয়ার-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম হাজী মুহাম্মদ আনোয়ার সাহেব বহু গুণে গুণান্বিত একজন খাঁটি ঈমানদার ব্যক্তি ছিলেন। তিনি পিডিবিতে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও গ্রামের কওমী মাদরাসায় পড়েছেন কাফিয়া জামাত পর্যন্ত। তিনি প্রতিবাদী, সত্যবাদী, অত্যন্ত সাহসী ও বিনয়ী ছিলেন।’

তারা বলেন, মরহুমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস মু’মিন বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

আগের সংবাদযেভাবে ধরা পড়ল ৩৩ খুনের সিরিয়াল কিলার
পরবর্তি সংবাদআন্দোলনের সাহস এবং মানসিকতা বিএনপির নেই