যাতায়াত দুর্যোগে নোয়াখালী ও পার্শ্ববর্তী জেলার মানুষ

ফাতেহ ডেস্ক: পবিত্র ঈদ-উল ফিতরের ছুটিকালীন সময়ে জিটিসিএল কর্তৃক বাখরাবাদ-চট্টগ্রাম উচ্চচাপ সঞ্চালন লাইন এর অন স্ট্রীম পিগিং কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

পিগিং কার্যক্রম চলাকালীন এই সময়ে চাঁদপুর ১৫০ মে.ও. কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) এবং ফেনীতে অবস্থিত ডরিন পাওয়ার প্লান্ট এ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে এ সমস্ত জেলা সমূহে গ্যাসে চালিত সিএনজি ও অন্যান্য গাড়িগুলো বন্ধ রয়েছে।

গ্যাসে চালিত জেলাগুলোর অন্যতম যাতায়াতের মাধ্যম সিএনজি বন্ধ রয়েছে । তেলে চালিত কিছু সিএনজি চালু থাকলেও ভাঁড়া নিচ্ছে দিগুণের চেয়েও বেশী। ফলে দুর্যোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। ত্রিশ টাকার ভাঁড়া ১০০ টাকা দিও ঠিকমত গাড়ী পাওয়া যাচ্ছেনা।

এমন সমস্যা আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন সিএনজি চালক দুলাল। তিনি ফাতেহকে বলেন, কুমিল্লাসহ চার জেলায় আগামী চার পাঁচ দিন অর্থাৎ ২৪/৬/১৮ রোববার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর আওতাভুক্ত চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা এবং কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার আওতাভুক্ত সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবারহ বিঘ্ন ঘটতে পারে।

তাছাড়া চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা এবং কুমিল্লা জেলার লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার আওতাভূক্ত বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগের সংবাদরোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮
পরবর্তি সংবাদজাতিসংঘ মানবাধিকার কমিশনকে ভণ্ড বলে আখ্যা দিলো যুক্তরাষ্ট্র