হেফাজতের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইমরান রাফী : নাশকতার মামলায় বিএনপি এবং হেফাজতের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি  গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারায়গঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশোক কুমার দত্তের আদালত। নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল এ মামলার প্রধান আসামি ।

রোববার রাতে কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ১১ মে হেফাজতের অবরোধ কর্মসূচি থেকে কাঁচপুর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮২ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় চার্জ গঠনের সময় ২০ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর ৬২ জন অনুপস্থিত ছিলেন।

সেই ৬২ জন আসামির বিরুদ্ধে অশোক কুমার দত্তের আদালতে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আগের সংবাদ১৪ হাজার পিস ইয়াবাসহ নারী ক্রিকেটার আটক
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী দেশে ফিরেছেন