
ফাতেহ ডেস্ক
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি লিভার অকেজো হয়ে গেছে।
গতকাল বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জি এম কাদের গণমাধ্যম কর্মীদের আরও বলেন, এরশাদের শরীরের সংক্রমণের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ডায়ালাইসিসের মাধ্যমে তার রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। লিভার এখনো পুরোপুরি কাজ করছে না। প্রয়োজনমতো তার রক্তে বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরামর্শেই এরশাদকে বিদেশে নেওয়া হচ্ছে না।
