অক্টোবরে পাকিস্তান সফরে আসছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী মাসেই পাকিস্তান সফরে আসছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তার পাকিস্তান সফরের কথা রয়েছে। খবর দ্য ন্যশন ইন্টারন্যাশনাল।

এরদোগানের এ সফরের এজেন্ডায় কাশ্মীর, আফগানিস্তান ইস্যুর পাশাপাশি দ্বি-পাক্ষিক বানিজ্যিক চুক্তি সই করার কথা রয়েছে।

তুর্কি প্রেসিডেন্টের এ সফরে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি বিস্তৃত কৌশলগত অর্থনৈতিক কাঠামো (এসইএফ) এবং প্ল্যান অব অ্যাকশন (পিওএ) নথি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

আগের সংবাদইরানকে না থামালে জ্বালানি তেলের মূল্য অকল্পনীয়ভাবে বাড়বে : মোহাম্মদ বিন সালমান
পরবর্তি সংবাদজাতিসংঘে ইমরান খানের ভাষণ (ইসলামফোবিয়া অংশ)