অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহমদ দিদাতের ছেলে ইউসুফ দিদাতের ইন্তেকাল

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহমদ দিদাতের ছেলে ইউসুফ দিদাতের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্তেকাল করেছেন দক্ষিণ-আফ্রিকার প্রয়াত বিখ্যাত দাঈ শেখ আহমদ দিদাতের ছেলে ইউসুফ দিদাত। শুক্রবার বিকেলে পিটারমারিটজবার্গের সেন্ট অ্যানির হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

এর আগে বুধবার ভেরুলাম ম্যাজিস্ট্রেট কোর্টের যাওয়ার পথে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে তিনি আহত হন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় তার সঙ্গে ছিল তার স্ত্রী ইয়াসমিন।

পুলিশ বিভাগের মুখপাত্র কর্নেল থেমবেকা মেবেল জানিয়েছেন, হামলার উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে এবং অপরাধীকে খোঁজা হচ্ছে।

ভেরুলামের ইমাম হুসেন মসজিদের চেয়ারম্যান আজাদ দিদাত বলেন, তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মতো বিনয়ী মানুষ খু্ঁজে পাওয়া মুশকিল।

ডিডাটাসের প্রাক্তন প্রতিবেশী শর্মাইন সেউশঙ্কর বলেন, তিনি একজন দাঈ ছিলেন। সর্বদা মানুষকে সাহায্য করতেন। কখনো তার দরজা থেকে খালি হাতে কেউ ফিরে যায়নি।

আগের সংবাদউত্তরপ্রদেশে খাটের সঙ্গে বাঁধা এক মহিলার পোড়া লাশ উদ্ধার
পরবর্তি সংবাদতল্লাশির নামে ইজরাইলের অবৈধ অভিযান, ৩ ফিলিস্তিনি আটক