অনলাইন শপগুলোতেও চলছে সমান তালে ঈদের কেনাকাটা

ঈদকে সামনে রেখে কম বেশি সবারই কাজের চাপ। কাজের ফাঁকেফাঁকে একাকী বা ফ্যামিলির সাথে সবাই সেরে নিচ্ছে ঈদের জন্য নিজের পছন্দের কেনাকাটা। সাড়া দিন অক্লান্ত পরিশ্রমের পর অনেকেই ইফতার পরবর্তী সময়টাকেই সমীচীন মনে করছে আবার কেউ কেউ ইফাতারের আগেই কেনাকাটা শেষ করে ঘরে ফিরছে।

কিন্তু কিছু মানুষ এমনো রয়েছে যাদের এই সময়টুকুও মিলছে না। তারা অনলাইন শপগুলোর সাহায্য নিচ্ছেন। এমনই একজন  পুরাতন ঢাকার বাসিন্দা হাজী আবুল কাশেম মিয়া। তিনি ফাতেহকে জানান, সাড়া দিন পরিশ্রমের পর মন আর চায় না কোথাও বের হতে। তাই ছেলে মেয়েদের এবারের অধিকাংশ কেনাকাটাই অনলাইন মার্কেট থেকেই করে দিচ্ছি।

তবে অনেকে আবার রাতের খাবার সেরে বিছানায় শুয়ে শুয়ে শখের বসেও অনলাইন মার্কেটগুলোতে ঘুরাঘুরি করছে।

বাংলাদেশের জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস ajker deal এর একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আমাদেরকে জানান, বিগত বছর গুলোর তুলনায় এই বছরের বেচাকানা অনেক বেশী হচ্ছে তাদের। ঈদকে সামনে রেখে ২৪ঘন্টাই তারা সমান তালে সেবা দিয়ে যাচ্ছে।

আরেক অনলাইন মার্কেট প্লেস Trendy tracker এর একজন প্রতিনিধিকে বেচাকেনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাদের জানান, আমাদের অধিকাংশ প্রডাক্টই আমরা নিজেস্ব উদ্যোগে বাহির থেকে ইনপুট করি সুতরাং আমাদের অধিকাংশ পণ্যই অন্যকোথাও সহজে পাওয়া যায়না। আবার যেগুলো বাহিরে পাওয়া যাচ্ছে সেগুলোর তুলনায় আমাদের পণ্যগুলোর দাম অনেক কম হওয়ায় কাস্টমাররা আমাদের দিকেই বেশী ভিড়ছে।

এভাবে ঈদ কেনাকাটায় যোগ হচ্ছে নতুন মাত্রা। 

আগের সংবাদঢাকাতেও চলবে পাতালরেল
পরবর্তি সংবাদনিশ্বাসের বিশ্বাস নেই, সময় থাকতে আমল করুন-আল্লামা শাহ আহমদ শফী