ফাতেহ ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুরে ভারত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক নারীকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, শ্যামকুড় বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১১০-আর থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়ীয়া রাস্তা থেকে হোসনেয়ারা নামে অনুপ্রবেশকারী বাংলাভাষী নাগরিককে রবিবার ভোরে আটক করে।
বিজিবির জিজ্ঞাসাবাদে সে জানায়, সে ১ বছর আগে কাজের জন্য ভারতে গিয়েছিলো।
মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান বলেন, আটককৃত ওই নারীকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, অবৈধ পারাপারে সহায়তাকারী মোঃ সবুর মিয়া (২৮) ও মোঃ শাহিন নামের দুজনের বিরুদ্ধে মামরা দায়ের হয়েছে। তাদের বাড়ি মহেশপুরের সেজিয়া গ্রামে।
