অন্যায্য দাবিতে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

ফাতেহ ডেস্ক

শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যা মামলা’র ধারা পরিবর্তনের অন্যায্য দাবিসহ ৭ দফা দাবিতে সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করছে সিলেট বিভাগের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

আজ সোমবার সকাল থেকে সিলেট বিভাগের কোনো রুটে বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, বাস চালক ও হেলপারের বিরুদ্ধে দায়ের করা মামলার ধারা পরিবর্তন, পরিবহন আইনে জরিমানার টাকা কমানো ও সড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধ করতে হবে। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

আগের সংবাদরাজবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পরবর্তি সংবাদমিশরের মসজিদসমূহে স্পিকার ব্যবহারের ওপর সীমাবদ্ধতা