অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে মহেশপুর সীমান্তে আরও ৪ জন আটক

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে মহেশপুর সীমান্তে আরও ৪ জন আটক

ফাতেহ ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোর রাতে উপজেলার জলুলী বিওপির মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, গত রাতে জলুলী বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন।

এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশকালের এ পর্যন্ত ২২৯ জনকে আটক করেছে বিজিবি। আটকদের নামে মহেশপুর থানায় মামলার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আগের সংবাদফরিদপুরের মন্দিরে দুই নারীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তি সংবাদমাহফিল থেকে ফেরার পথে আক্রমণের শিকার মুফতী রিজওয়ান রফিকী, কী ঘটেছিল তাঁর সাথে