ফাতেহ ডেস্ক :
জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম ও দেশের বিশিষ্ট আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আইসিউইতে চিকিৎসাধীন রয়েছেন। রাজধানীর ধানমণ্ডির শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থা হঠাৎ করেই আরও অবনতির দিকে গেলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ডা. তাহসিন সালামের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শরীরের ব্লাডসেল স্থিতিশীল রয়েছে।
