আওয়ামী লীগ মরে যায়নি : জয়

আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক এবং বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি, শেষ করা সম্ভব না বলে দাবি করেছেন স্বৈরা শাসক হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আজ বুধবার (৭ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

জয় বলেন, আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।

আগের সংবাদঅন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়
পরবর্তি সংবাদধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে : তারেক রহমান