
ফাতেহ ডেস্ক
ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে পেশাদার মিথ্যাবাদী বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গলাকাটা গুজবে জড়িত সন্দেহে আটক ৭০ ভাগ লোক বিএনপির–তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এমন অভিযোগের জবাবে শনিবার (২৭ জুলাই) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতাকর্মীরা কীভাবে জড়িত, প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘গলাকাটার গুজবে জড়িত সন্দেহে যাদেরকে আটক করা হয়েছে তার ৭০ ভাগ লোক বিএনপির নেতাকর্মী-এমন কথা বলেছেন তথ্যমন্ত্রী। অথচ পুলিশ বলছে, এ গুজবটি দুবাই থেকে ছড়ানো হচ্ছে। এ জন্য বেশকিছু ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন তারা।
