আওয়ামী লীগ ছাড়ি নাই, বহিষ্কারও করে নাই: সুলতান মনসুর

ফাতেহ ডেস্ক

ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, আজ আমার ওইদিকেই (সরকার দল) থাকার কথা ছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। আজকের সংসদ নেত্রী আমাকে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন। ডাকসুর ভিপিও বানিয়েছিলেন। তবে আমি কিন্তু আওয়ামী লীগ ছাড়ি নাই, আওয়ামী লীগও কিন্তু আমাকে বহিষ্কার করে নাই।

রোববার (২৩ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য একথা বলেন। একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করেন তিনি। তার শপথের মধ্য দিয়ে শুরু হয় বিএনপি নেতাদের শপথের প্রক্রিয়া।

সুলতান মনসুর আহমদ বলেন, গত ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলাম। দেশে এবং বিদেশে এই সংসদ নিয়ে সন্দেহ আর উদ্বেগ প্রকাশ করা হয়েছিলো, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিলো।

ওইদিন যদি আমি শপথ না নিতাম, তাহলে আজ বিএনপির যে কয়জনেই হোক না কেন তারা শপথ নিত বলে আমার মনে হয় না। বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। ৫২ বছরের রাজনীতিতে যাকে দেখে রাজনীতি শিখেছিলাম তার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের আশা আকাঙক্ষা বাস্তবায়নে আমি এই সংসদে এমপি হিসেবে শপথ নিয়েছি।

মাননীয় স্পিকার আপনি জানেন আজ আমার ওইদিকেই (সরকার দল) থাকার কথা ছিলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। আজকের সংসদ নেত্রী আমাকে ছাত্রলীগের সভাপতি বানিয়েছিলেন। ডাকসুর ভিপিও বানিয়েছিলেন।

আজকের সংসদ নেত্রীর নির্দেশে পাগলের বেশে বেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত এমন কোনো জেলা নেই যে জেলায় বঙ্গবন্ধুর রাজনীতির জন্য এক বা একাধিকবার যাইনি। এমনকি ৭০ এ বেশি উপজেলায় পাগলের বেশে বেশে বঙ্গবন্ধুর জন্য রাজনীতি করেছি।

আগের সংবাদপলাশী যুদ্ধ : এই অঞ্চলে যেভাবে মুসলিম শাসনের পতন ঘটে
পরবর্তি সংবাদসত্যিকারের বিরোধী দল চাই: তথ্যমন্ত্রী