
ফাতেহ ডেস্ক:
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আল্লামা শামসুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বার্ধক্যজনিত নানা জটিলতায় ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার শাইখুল হাদীস,ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব আল্লামা শামসুল ইসলাম প্রায় ১৯ দিন আইসিইউতে থাকার পর আজ দুপুর দুইটা ৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে কিশোরগঞ্জসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া ছেয়েছেন তার পরিবার।
