আগামীকাল বিকেল ৫টায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন

ফাতেহ ডেস্ক:

আগামীকাল বুধবার বিকেল ৫টায় শুরু হবে বাজেট অধিবেশন।

আর পরদিন, বৃহস্পতিবার অর্থমন্ত্রী ৪৯তম বাজেট উপস্থাপন করবেন। বাজেট পাস হবে ৩০ জুন।

করোনা পরিস্থিতিতে এবারের বাজেট অধিবেশনে নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধির ওপর। সংসদের কার্যক্রম চলবে সবোর্চ্চ ১২ কার্যদিবস। সংক্ষিপ্ত এ বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতিও থাকবে সীমিত। প্রথম দিনের বৈঠকে জারিকৃত অধ্যাদেশসমুহ উপস্থাপিত হবে।

অধিবেশনে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার জন্য আনা হবে শোক প্রস্তাব। প্রথম দিন শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের মধ্য দিয়ে সংসদের বৈঠক মুলতবি হবে।

-এ

আগের সংবাদবিশ্বে আক্রান্তে বাংলাদেশ এখন ১৯ তম
পরবর্তি সংবাদনাইজেরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৫৯ গ্রামবাসী