‘আচানাক আপনে পেঁয়াজ রপ্তানি বন্ধ ক্যার দিয়া, হামারে লিয়ে এ মুশকিল বান গ্যায়’

আন্তর্জাতিক ডেস্ক

‘আচানাক আপনে পেঁয়াজ রপ্তানি বন্ধ ক্যার দিয়া, হামারে লিয়ে এ মুশকিল বান গ্যায়া। তো আগে সে আগার কিছিভি তারাপ ত্র্যাসি কারনা হ্য তো হামে প্যাহলেছে বাতা দেনা। (হঠাৎ আপনারা বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিয়ে আমাদের মুশকিলে ফেলে দিয়েছেন। আগামীতে যদি এমন কিছু করেন, তা হলে আমাদের আগে জানিয়ে দেবেন।) ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লীতে ভারত-বাংলাদেশ বাণিজ্য ফোরামের উদ্বোধনী বক্তৃতায় ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়া প্রসঙ্গে হেসে হেসে হিন্দি জবানে এমনই অনুযোগ করেছেন আজ।

শুক্রবার নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ বাণিজ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বাংলাদেশ দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। দেশের জনশক্তি বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতা করে থাকে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির উন্নয়নশীল দেশ। এ সময় স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আগের সংবাদবাগদাদের বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৩১
পরবর্তি সংবাদকাশ্মীরে পাকিস্তানের বিমান ভেবে নিজেদের বিমান ভূপাতিত করেছিল ভারতীয় বাহিনী