আজহারীর মাহফিলে ইসলাম গ্রহণকারী ১১ জন আটক, ফেরত পাঠানো হতে পারে ভারতে

আজহারীর মাহফিলে ইসলাম গ্রহণকারী ১১ জন আটক, ফেরত পাঠানো হতে পারে ভারতে

ফাতেহ ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হওয়া সেই ১১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে রামগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার হাজীপুর পাটোয়ারীর বাড়িতে তাফসিরুল কোরআন মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে ওই কালেমা পাঠ করে ওই ১১ জন ইসলাম গ্রহণ করেন।

রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঘটনা প্রকাশ পাওয়ার পর ১১ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি রাষ্ট্রের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর জেলার এসপি এএইচএম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, মনির হোসেন বলে যিনি তার পরিবারসহ হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন তার কাছে আমরা ভারতীয় বৈধ পাসপোর্ট পেয়েছি, যাতে তার নাম শঙ্কর অধিকারী। তার সঙ্গে অন্য যারা আছেন তাদের কয়েকজনরও বৈধ ভারতীয় পাসপোর্ট আছে। তারা গত বছরের ১৪ আগস্ট ২ মাসের ভিসা নিয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

পুলিশ জানায়, বর্তমানে তাদেরকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে।

আগের সংবাদমধ্যরাতে প্রখ্যাত ওয়ায়েজ মুফতি রিজওয়ান রফিকীর উপর হামলা
পরবর্তি সংবাদমুসলিম যাত্রীকে নামিয়ে দেয়ায় ডেল্টা এয়ারলাইন্সকে বিপুল টাকা জরিমানা