আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম এফ প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আজাদী মার্চ ইসলামাবাদ পৌঁছার পূর্বেই প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ করা উচিত। খবর ডেইলি জং।
আজাদী মার্চ থোকর নিয়াজ বেগ পৌঁছলে মার্চে অংশগ্রহণকারী লোকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক প্লাটফর্মে একত্রিত হবার জন্য ধন্যবাদও জানান।
জনতাকে লক্ষ্য করে তিনি বলেন, একসঙ্গে আমাদের মনজিলে মাকসুদে পৌঁছতে হবে। সভা সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার কেউ খর্ব করলে তার দায় নিতে হবে সরকারকেই।
আজাদী মার্চের সফলতার জন্য এসময় সবাইকে নিয়ে দোয়া করেন মাওলানা ফজলুর রহমান।
রাকিব
