আজ এতিম-আলেম-মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার মুক্তিযোদ্ধা, এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

গণভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এ ইফতার মাহফিলে অংশ নিবেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, আলেম-ওলামা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তিবর্গ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য এবং নিকটাত্মীয়রা।

এর আগে শুক্রবার ছিল আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ওইদিন দলীয় নেতারা গণভবনে শুভেচ্ছা জানাতে গেলে কুশল বিনিময় করেন তিনি।

আগের সংবাদসংরক্ষিত নারী আসনে বিএনপির কে মনোনয়ন পাচ্ছেন?
পরবর্তি সংবাদসিরিয়ায় যেভাবে শিয়াদের উত্থান ঘটেছে