আজ থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে না ২০ দেশের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক:

২০টি দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। করোনার সংক্রমণ ঠেকাতে আজ থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে।

খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত,জার্মানি, যুক্তরাষ্ট্র , ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স,মিশর , লেবানন, ভারত,পাকিস্তানসহ ২০ দেশের জনগণ এই অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে।

তবে ঐ সব দেশে থাকার সৌদি নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না।

আগের সংবাদআল জাজিরার অভিযোগ, সেনাবাহিনীর অস্বীকার
পরবর্তি সংবাদকরাচিতে চার টিকটকারকে গুলি করে হত্যা