আজ বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ফাতেহ ডেস্ক:  আজ (রবিবার, ২৪ জুন) বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্যরা।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

দলটির সূত্র জানায়, সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হবে।

সেখান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন উর রশিদকে প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন মির্জা ফখরুল।

আগের সংবাদরাজধানীতে ফিরছে মানুষ, লঞ্চগুলোতে উপচে পড়া ভিড়
পরবর্তি সংবাদসময় সচেতনতায় আসছে ফেসবুকের নতুন ফিচার