
ফাতেহ ডেস্ক
চিকিৎসা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আজ বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, দেশের গুরুত্বপূর্ণ বিষয় ও রাজনৈতিক সমসাময়িক ইস্যুতে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করবেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে থাকবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ মে স্ত্রী রাহাত আরা বেগমকে সাথে নিয়ে ব্যাংকক যান তিনি।
