
ফাতেহ ডেস্ক
প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার খানকাহ্ এমদাদিয়া আশরাফিয়া, ঢালকানগর খানকায় (ঢাকা) মাসিক ইসলাহি মজলিস অনুষ্ঠিত হয়। মুফতি জাফর আহমাদ সাহেব (দা: বা:) পীর সাহেব ঢালকানগর উক্ত ইসলাহি মজলিসে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। বয়ানের পর যিকির এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সেই ধারাবাহিকতায় চলতি মাসের মাসিক ইসলাহি মজলিস আজ বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। সবাইকে উক্ত ইসলাহি মজলিসে শরিক হতে আহবান জানিয়েছেন খানকাহ কর্তৃপক্ষ।
খানকাহের ঠিকানা- খানকাহ্ এমদাদিয়া আশরাফিয়া, ৮৩/এ, ঢালকানগর লেন, গেন্ডারিয়া,ঢাকা-১২০৪। প্রয়োজনে পাশে রয়েছে- ০১৯১১-০৯৩৮৩১ (মাসুদ আহমাদ) ০১৭১২-৫৪২৭০৯ (আদিল হোসেন)
