
ফাতেহ২৪ ডটকমঃ আজ বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে নেবেন মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি শপথ গ্রহণ করবেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
আজ বঙ্গভবনের দরবার হলে মো. আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদের জন্য শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী । তিনি জানান, ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের যাবতিয় প্রস্তুতি । জানালেন, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালের ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মো. আবদুল হামিদ এবং ২৪ এপ্রিল শপথগ্রহণ করেন । ইতিপূর্বে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০১৩ সলের ১৪ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি । জিল্লুর রহমানের ইন্তেকালের পর ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন তিনি। আজ ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
