
ফাতেহ ডেস্ক
মানবিকতার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাপানে ফিউচার অব এশিয়া কনফারেন্সে এ কথা জানান তিনি।
কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, নানা সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে পিছপা হয়নি। উন্নয়ন, শান্তি ও মানবতা বজায় রেখে রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা হয়েছে বলে জানা শেখ হাসিনা।
তিনি বলেন, এটা এশিয়া তথা পুরো বিশ্বের জন্যই শিক্ষনীয় ঘটনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য এশীয় দেশগুলোর যৌথ পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।
