আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের ফলাফল প্রকাশ, পাশের হার ৮০.৮৪%

ফাতেহ ডেস্ক

রমজান ভিত্তিক কুরআন শিক্ষাবোর্ড আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের অধীনে দেশব্যাপী অনুষ্ঠিত ২০১৯ শিক্ষাবর্ষের (১৪৪০হিজরী) কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশ উপলক্ষে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্স কেন্দ্রীয় দফতরে পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়ে। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ক্বারী শাহ নজরুল ইসলাম। সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী ইমদাদুল হক পরীক্ষার বিস্তারিত ফলাফল সভাপতির নিকট হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী জালাল উদ্দীন গবীনপুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক, দফতর সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী জুবায়ের আহমদ আনোয়ারী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা ক্বারী হিফজুর রহমান, পরীক্ষা কমিটির সদস্য মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, মাওলানা ক্বারী নিয়াজুর রহমান নিজাম, মাওলানা ক্বারী আবুল হুসাইন শরীফ, মাওলানা ক্বারী জুবায়ের আহমদ, মাওলানা ক্বারী মামুনুর রশীদ মাছুম, মাওলানা ক্বারী হাবিবুর রহমান হাবিব, মাওলানা ক্বারী নাঈমুল হাছান নাজিম প্রমুখ।

বিগত রমযান মাসে সারাদেশে ১৫৭৮টি ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রে ২,৩৬,৫২৩ জন ছাত্র-ছাত্রী ইলমুল ক্বিরাআত শিক্ষা গ্রহণ করে। তম্মধ্যে তিনটি ক্লাসে ১২৭৯৩ জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০৩৪৩ জন উত্তীর্ণ হয়। এবারের পাসের হার ৮০.৮৪%।

আগের সংবাদমুহাম্মদ আবদুহু : প্যান ইসলামিজমের পুরোধা পুরুষ
পরবর্তি সংবাদআল মাহমুদের কবিতায় ইসলামি ঐতিহ্যের বয়ান