আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ: হবিগঞ্জ জেলা শাখার পুনর্গঠন

ফাতেহ ডেস্ক:

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখা পুনর্গঠন করা হয়েছে। ৯ নভেম্বর সোমবার সুলতান মাহমুদপর জামে মসজিদ হবিগঞ্জে জেলা শাখার এক সাধারণ সভায় পুনর্গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেছেন হবিগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা শামসুল হক সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।

উক্ত সভায় হাফিজ মাওলানা শামসুল হক মুসা সাহেবকে আমীর এবং জাবের আল হুদা চৌধুরীকে নাজিমে আ’লা করে ৫১সদস্য বিশিষ্ট আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখা পুনর্গঠন করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাহ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ সৈয়দ মুজাদ্দিদ আলী ও মাওলানা জাবের আল হুদা চৌধুরী, প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতী সিরাজুল ইসলাম মিরপুরী, খলিফায়ে ফেদায়ে ইসলাম মাওঃ নুরুল হুদা লাখাই, খলিফায়ে আমীরে হেফাজত মাওঃ খাইরুল ইসলাম প্রমুখ।

আগের সংবাদজেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে বোমা হামলা
পরবর্তি সংবাদমসজিদ এবং ইমামদের নিয়ে নতুন পরিকল্পনা জার্মানির