
ফাতেহ ডেস্ক
নাইকো দুর্নীতি মামলার বিচারে পুরান ঢাকা থেকে কেরাণীগঞ্জের কারাগারে আদালত সরানোর বৈধতা চ্যালেঞ্জ করা খালেদা জিয়ার রিটের শুনানি আজ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। এ মামলায় পক্ষভুক্ত হয়েছে দুদক।
খালেদা জিয়ার আইনজীবীরা রোববার রিট আবেদনটি করেন। এরপর আদালত শুনানির জন্য সোমবার দিন ঠিক করে। তবে এ দিন দুদকের আইনজীবী আদালতকে জানান, দুর্নীতির মামলাটি দুদক করলেও রিটে তাদের পক্ষভুক্ত করা হয়নি।
পরে আদালত দুদককে বিবাদির পক্ষভুক্ত করতে খালেদা জিয়ার আইনজীবীদের নির্দেশ দেন। একইসঙ্গে মঙ্গলবার এটি শুনানির জন্য রেখেছে আদালত।
কেরাণীগঞ্জের কারাগারে আদালত সরাতে ১২ মে প্রজ্ঞাপন দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরপর রোববার স্বরাষ্ট্র ও আইন সচিবকে বিবাদী করে রিট করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
